৭ বছর তেলশুণ্য ডিপো, রাতের আঁধারে যন্ত্রাংশ সরানোর চেষ্টার | আই নিউজ বিডি

৭ বছর তেলশুণ্য ডিপো, রাতের আঁধারে যন্ত্রাংশ সরানোর চেষ্টার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘ সাত বছর ধরে অচল হয়ে পড়ে থাকা কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ওপর নোঙর করা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীন ভাসমান তেল ডিপোর ( মেঘনার বার্জ..
Eidok-এ শেয়ার
৭ বছর তেলশুণ্য ডিপো, রাতের আঁধারে যন্ত্রাংশ সরানোর চেষ্টার
ছবি: সংগৃহীত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘ সাত বছর ধরে অচল হয়ে পড়ে থাকা কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ওপর নোঙর করা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীন ভাসমান তেল ডিপোর ( মেঘনার বার্জ) প্রধান মিটার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রাতের আঁধারে খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় বাসিন্দা ও জ্বালানি ব্যবসায়ীদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা কাজ অসমাপ্ত রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা মিটার খুলে নেয়ার চেষ্টার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে ব্রহ্মপুত্র নদের নদীরমোড় এলাকায় নোঙর করা মেঘনা অয়েল কোম্পানির ভাসমান ডিপোতে বাঘাবাড়ী মেঘনা ডিপোর অফিস সহকারী আমজাদ হোসেনসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যান। অভিযোগ রয়েছে, তারা ডিপোর জ্বালানি পরিমাপের প্রধান মিটারের তালা খুলে যন্ত্রাংশ অপসারণের চেষ্টা করেন। এ সময় বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দা ও জ্বালানি ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে তারা দ্রুত সেখান থেকে চলে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট এবং বড় জ্বালানিবাহী জাহাজ চলাচলে সমস্যার কারণ দেখিয়ে ২০১৮ সালে চিলমারীর দুটি ভাসমান তেল ডিপোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এর মধ্যে যমুনা অয়েল কোম্পানির বার্জটি ২০১৮ সালের ৮ জানুয়ারি এবং মেঘনা অয়েল কোম্পানির বার্জটি একই বছরের ২২ ফেব্রুয়ারি থেকে তেলশূন্য অবস্থায় রয়েছে। এরপর থেকে কোটি টাকার সরকারি এই স্থাপনাগুলো অচল অবস্থায় নদীতে পড়ে আছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ডিপো দুটি তেল শূণ্য রেখে বিভিন্ন সময় সরিয়ে নেয়ার পায়তারা চালিয়ে আসছিল। এরই অংশ হিসেবে শনিবার রাতের আধারে মেঘনা বার্জের মিটার ও গুরুত্বপূর্ণ যন্ত্রণাংশ খুলে নেয়ার চেষ্টা করা হয়। 
ডিপোতে রাত্রীকালীন নিরাপত্তার দায়িত্বরতরা মিটার খুলতে আসা দলটিকে প্রথমে বার্জে উঠাতে অনিহা প্রকাশ করলেও কর্তৃপক্ষের চিঠি আছে বলে ডিপোতে ওঠেন। এরপর মিটার ঘরের তালা চাবি দিয়ে খোলার চেষ্টায় ব্যর্থ হয়ে ভাঙতে উদ্দ্যত্ত হয়। এ সময় তালা ভাঙার শব্দ পেয়ে তেল ডিলার হযরত আলী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা এগিয়ে এলে দলটি সটকে পড়েন। 
স্থানীয়দের দাবি, উত্তরাঞ্চলের কৃষি, নৌপরিবহন এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিলমারীর ভাসমান ডিপো দুটি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কোনো ধরনের পূর্বঘোষণা বা জনসম্মুখে সিদ্ধান্ত ছাড়াই রাতের বেলায় যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা উদ্বেগজনক।
ঘটনাস্থলে উপস্থিত তেল ডিলার হযরত আলী বলেন,
"রাতের অন্ধকারে মিটার খুলে নেওয়ার চেষ্টা হয়েছে। এলাকার মানুষ বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তারা চলে যায়। চিলমারীর এই ডিপো সরানোর কোনো উদ্যোগ হলে আমরা তার প্রতিবাদ করব।"
রংপুর বিভাগ ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজুল হক সর্দার বলেন,এই ডিপো উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয়দের মতামত এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন।
এ বিষয়ে মেঘনা তেল ডিপোর ভারপ্রাপ্ত ডিপো সুপার মো. জাকির হোসেন বলেন, ‘রংপুর অঞ্চলে বর্তমানে তেলের সংকট রয়েছে। বাঘাবাড়ি ডিপোতে জ্বালানি সরবরাহের চাপও বেশি। সেখানে ব্যবহৃত মিটারটিতে ত্রুটি দেখা দিয়েছে। চিলমারীর ডিপোটি দীর্ঘদিন ধরে অচল থাকায় এখানকার মিটারটি সাময়িকভাবে বাঘাবাড়িতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘাবাড়ির মিটারটি মেরামত হলে চিলমারীর মিটার আবার ফিরিয়ে দেওয়া হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Övrig ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Övrig সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views