বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী… | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, অভিভাবকমণ্ডলী ও সুধীজনের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য  সাচিং প্রু জেরি এম পি
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. মঞ্জুরুল হক। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে এস. এম. মঞ্জুরুল হক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শেষে বিভিন্ন শ্রেণিতে মেধা, নিয়মিত উপস্থিতি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি