র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।..
র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।..
ছবি: সংগৃহীত
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো: জীবন মিয়া (২২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত আসামি মোঃ জীবন ম..

 

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো: জীবন মিয়া (২২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত আসামি মোঃ জীবন মিয়া আদিতমারী থানার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের মো: আমিনুল ইসলাম এর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি দল ৩ আগস্ট, ২০২৬ তারিখ ভোর ০৪.০০ টায় লালমনিরহাট সদর থানার নামাটারি গ্রামের মো: জাহিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি  মোঃ জীবন মিয়া (২২)'কে গ্রেফতার করে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ঐ শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযুক্ত জীবন মিয়া শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই। গত ২৯ জুলাই, ২০২৬ তারিখ দুপুর ০১.০০ টার দিকে ভুক্তভোগী ঐ শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করতে যাবার সময় জীবন মিয়া ডাক দেয় এবং  জনৈক শফিকুল ইসলামের ফাঁকা বাড়ির ভেতর নিয়ে গিয়ে জোর করে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির রক্তক্ষরণ শুরু হয় এবং জীবন মিয়া শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার দাদীকে ঘটনাটি জানায় এবং পরবর্তীতে, শিশুটিকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় গত ১ আগস্ট, ২০২৬ ভুক্তভোগী ঐ শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ( মামলা নং-০১)। ঘটনার পরে থেকেই আসামি জীবন আত্মগোপনে চলে যায়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator