নিজস্ব প্রতিবেদক:
১০নং মুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আব্দুল ওয়াহিদ তাঁর জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক উদ্যোগ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা-ঘাটের উন্নয়ন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি নিয়মিত কাজ করছেন। যেকোনো প্রয়োজনে তাঁকে সহজেই কাছে পাওয়া যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের মতামতকে গুরুত্ব দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার চেষ্টা করছেন। তাঁর এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে তাদের অভিমত।
এ বিষয়ে মো. আব্দুল ওয়াহিদ বলেন, “জনগণের সেবা করাই আমার দায়িত্ব। আমি সবসময় মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও সততার সঙ্গে ওয়ার্ডের উন্নয়ন এবং জনকল্যাণে কাজ চালিয়ে যাবেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
注释 0