ঠাকুরগাঁও প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ কার্যালয়ের ৯টি কক্ষে একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মূল্যায়ন ব্যবহারিক দক্ষতা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে করা হচ্ছে।
নিয়োগ কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বিক তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এই নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0