কামারখন্দে জামতৈল বাজারে বণিক সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা  কায়েসের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে জামতৈল বাজারে বণিক সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা  কায়েসের..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে জামতৈল বাজারে বণিক সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে  মতবিনিময় সভা  কায়েসের..
কামারখন্দে জামতৈল বাজারে বণিক সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে  মতবিনিময় সভা  কায়েসের..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজারে স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (এমপি) এর ব্যক্তিগত সহকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। 

রবিবার (২ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটায় কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজারে  মতবিনিময় সভায়  বাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজারের পরিবেশ ও উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময়ে আব্দুল্লাহ আল কায়েস বলেন, একটি বাজারের উন্নয়নের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবসায়ী ও কর্মচারীদের আচরণ এবং ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে বাইরের এলাকার মানুষও জামতৈল বাজারে কেনাকাটা ও ব্যবসার জন্য আসবে।
বর্তমানে অনেক মানুষ ভালো পোশাক, টেইলারিংসহ বিভিন্ন পণ্য কিনতে সিরাজগঞ্জ সদর কিংবা উল্লাপাড়ার দিকে যান। জামতৈল বাজারে মানসম্মত পোশাকের দোকান, ভালো টেইলারিং প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবসা গড়ে উঠলে স্থানীয় মানুষের দূরের বাজারে যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে কামারখন্দের পাশাপাশি বেলকুচি ও আশপাশের এলাকার মানুষকেও এই বাজারমুখী করা সম্ভব হবে।

এছাড়া জামতৈল বাজারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বহুতল মার্কেট নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, বাজারে পর্যাপ্ত আলো, নিরাপত্তা ব্যবস্থা, দোকানপাটের সুরক্ষা এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো দোকানে চুরি বা ডাকাতির মতো ঘটনা ঘটলে বাজার সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। তাই ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব ও বাজার সমিতিকে নিরাপত্তার বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

জামতৈল বাজারকে আরও বড় ও সমৃদ্ধ করতে সরকারি বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কার্যক্রমের তালিকা তৈরি করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়। কৃষিপণ্য, ধান, পাট, চালসহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাণিজ্য সম্প্রসারণ করা গেলে আশপাশের এলাকার মানুষকে এই বাজারের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, “জামতৈল বাজারকে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক বাজার হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী, বাজার সমিতি, স্থানীয় নেতৃত্ব ও সরকারি দপ্তর—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই বাজারের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য প্রধানমন্ত্রীর ২৫ লক্ষ গাছের চারা রোপনের যে কার্যক্রম হাতে নিয়েছে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে  সকাল থেকে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ হাজার গাছের চারা  বিতরণ এবং  অসহায় ব্যক্তিদের মাঝে শুকনো খাবার বিতরণ  করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ  সম্পাদক মো রেজাতে রাব্বি উথান, 
বাজার সমিতির সাধারণ সম্পাদক  ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, বিএনপি নেতা, শম্ভু নাথ দাস, আব্দুল আলীম, সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ ও অত্র বাজারের ব্যবসায়িক বৃন্দ।

 

Geen reacties gevonden


News Card Generator