বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। পরিবেশ ধ্বংস রোধ ও পাহাড় সংরক্ষণের লক্ষ্যে আজ রোববার (০২ আগস্ট ২০২৬) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় অবৈধ পাহাড় কর্তনের অভিযোগে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ লুৎফর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ নুর উদ্দিন।
মোবাইল কোর্টে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(খ) লঙ্ঘনের অপরাধে সুমন বড়ুয়া (৫৬)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন।
পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় কাটা, পরিবেশ দূষণ এবং অন্যান্য পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং অবৈধভাবে পাহাড় কাটা বা পরিবেশ ধ্বংসের যেকোনো তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
রক্ষায় ফের মোবাইল কোর্ট: বান্দরবানে অবৈধ পাহাড় কাটায় ২০ হাজার টাকা… | আই নিউজ বিডি
রক্ষায় ফের মোবাইল কোর্ট: বান্দরবানে অবৈধ পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
বান্দরবান প্রতিনিধি
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0