‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির
‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির
ছবি: সংগৃহীত
সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরের ছাগল শিকার করার দৃশ্য দেখা গেছে।শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন অফিসের পাশে বনবিবি রিসোর্টের সামনের খালে এই ঘটনা ঘটে।..

‎স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে হঠাৎ করেই ঢাংমারী খালের পানিতে একটি বিশাল কুমিরকে দেখা যায়। এ সময় কুমিরটি বনের পাশ থেকে একটি ছাগল শিকার করে, তা খাচ্ছিল।
‎
‎হঠাৎ এমন দৃশ্য দেখতে পেয়ে বনবিবি রিসোর্টের আশপাশের মানুষ ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বন্যপ্রাণীর এমন দৃশ্য অনেকে উৎসুক হয়ে প্রত্যক্ষ করেন।
‎
‎বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের নদী ও খালগুলোতে কুমিরের স্বাভাবিক বিচরণ রয়েছে। প্রায়ই খাবার সন্ধানে বা জোয়ার-ভাটার টানে কুমিরগুলো লোকালয় সংলগ্ন খালের চরে বা পাড়ে চলে আসে। তবে লোকালয়ের কাছাকাছি এমন বড় আকৃতির কুমিরের উপস্থিতি ও শিকার ধরার দৃশ্য স্থানীয়দের মাঝে সতর্কতা বাড়িয়ে দিয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator