শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা
শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা
ছবি: সংগৃহীত
****
শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা
 
 
 শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলায় রবিবার(২ আগষ্ট) বিকালে নকশীকাঁথার আয়োজনে নিজস্ব কার্যালয়ে উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উইক্যান বাংলাদেশের সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে নাগরিক কমিটির সভায় উপজেলার এবং শ্যামনগর ও কাশিমাড়ী ইউনিয়নে গত তিন মাসে কৃষি, প্রাণি সম্পদ,ভাতা প্রাপ্তিতে সহায়তা,বাল্য বিবাহ প্রতিরোধ, গর্ভবতী ভাতা প্রাপ্তিতে সহায়তা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের বর্ণনা তুলে ধরা হয়। একই সাথে আগামীতে এলাকার নিম্ম আয়ের মানুষের বিভিন্ন সরকারি দপ্তরের সেবাসমূহ পাওয়ার জন্য ওয়ার্ডভিত্তিক দল গঠন ও সেবা সমূহের কার্যক্রম লিপিবদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সভায়  অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, কাশিমাড়ী ইউপি নাগরিক কমিটির সভাপতি জি এম বাবর আলী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা তপন কুমার কর্মকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য বেবি নাজনীন, শংকরকাটি প্রচেষ্টা মহিলা সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন, শ্যামনগর নাগরিক কমিটির সদস্য লাকি আক্তার,ভারতী রানী,কাশিমাড়ী নাগরিক কমিটির সদস্য রোজিনা আক্তার, গোলাম হোসেন প্রমুখ।
ছবি- শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভায় বক্তব্য রাখছেন উপজেলা সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী।
 
No comments found


News Card Generator