দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার… | আই নিউজ বিডি

দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।..

Md Osman ali avatar   
Md Osman ali
দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।..
দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।..
ছবি: সংগৃহীত
আর কে ওসমান আলী, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-

 

 


দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার 
সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রোববার ( ২ আগষ্ট) বিকেলে উপজেলা চত্বরে বৃক্ষমেলা মাঠে বন বিভাগের আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায়  গত ৩১ জুলাই  থেকে শুরু হয় ৩ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ।

অনুষ্ঠানে বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তা আনোয়ার ইসলামের সভাপতিত্বে   বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। 

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জ ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সুলতান হোসেন, ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এম এস নুর, হরিপুর বিটের বিট কর্মকর্তা শামসুল হোসেন, মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম,  সাংবাদিক ওসমান আলী,মিজানুর রহমান   উপস্থিত ছিলেন। 

বক্তারা প্রতিটি পরিবারে কমপক্ষে একটি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমে সকলকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান।

 সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ মেলায় দুলালি নার্সারি প্রথম স্থান, সুন্দর ফল নার্সারি ২য় স্থান,  আবদুল্লাহ নার্সারি ৩য় স্থান অধিকারী লাভ করেন।  তাদের এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মেলার আয়োজকরা তাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার  বিতরণ করেন অতিথিরা। 

 মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত ও বিক্রি করার জন্য ১৪টি স্টলে বসে। উপজেলা  প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এই বৃক্ষ মেলার আয়োজন করে।

No se encontraron comentarios


News Card Generator