কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে পুলিশের  অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

মোঃ মিনহাজুল ইসলাম 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দিনব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে সার্কেল ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রথমে সকাল প্রায় ১০টায় সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন সরু সেতুতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশায় ধানের ভূষির বস্তার ভেতর থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকারী অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) মূলে আদালতে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে মাদকের প্রকৃত মালিক শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

একই দিন দুপুর ১২টার দিকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫), পিতা- মৃত ছফর আলীর বসতবাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজাগাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে ফজর আলী শুক্কুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট পুরাতন রেলসেতু ও নবনির্মিত সড়কসেতুর মধ্যবর্তী নদীর তীর থেকে আরও দুটি মালিকানাবিহীন গাঁজাগাছ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "মাদককারবারিরা যে স্থানেই বা যে কৌশলেই মাদক ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদঘাটনে সক্ষম। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।"

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crime সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crime মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 21 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views