সোনারগাঁওয়ে ২ হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোনারগাঁওয়ে ২ হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
সোনারগাঁওয়ে ২ হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা..
সোনারগাঁওয়ে ২ হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা..
ছবি: সংগৃহীত
আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দু’টি বেসরকারি হাসপাতালকে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লাইসেন্স নবায়ন ছাড়াই ..

 শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন সোনারগাঁওয়ের কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতাল দু’টির পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম এবং প্যাথলজি ল্যাবে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।


 নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়।

তিনি আরো জানান, গুরুতর অনিয়মের কারণে মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।

অভিযানকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মোস্তাফিজুর রহমান দিগন্তসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

No comments found


News Card Generator