কালিগঞ্জে এক রাতে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে এক রাতে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে এক রাতে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক
কালিগঞ্জে এক রাতে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চম্পাফুল ইউনিয়নের ঘুষুরি গ্রামের সামছুল গাইনের ছেলে বাবলু গাইন (৩৮), নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামের সবুজ হোসেনের ছেলে রনি পারভেজ (১৬), ভাড়াসিমলা ইউনিয়নের সাতপুর গ্রামের খলিল গাজীর ছেলে আমিন হোসেন (২৫) এবং কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার আব্দুল আলীমের ছেলে আমিরুল ইসলাম (২৯)।

 

কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঘুষুরি এলাকায় স্থানীয় লোকজন ৯ পিস ইয়াবাসহ বাবলু গাইনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে ইয়াবাসহ নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ৮টি মামলা রয়েছে।

 

একই রাতে পৃথক অভিযানে আরও ২ পিস ইয়াবাসহ রনি পারভেজকে গ্রেপ্তার করা হয়।

 

এদিকে, কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ আমিন হোসেন ও আমিরুল ইসলামকে আটক করা হয়।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator