খুলনায় সমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় সমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু

****
Поделиться в Eidok
খুলনায় সমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু
Фото: из открытых источников
মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনার সমাবেশে এসে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (৫৯) মারা গেছেন। তিনি জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
 
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশে উপস্থিত হন। বিকাল ৫টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা দ্রুত তাকে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া নেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার কর্মরত চিকিৎসকরা দিদারকে মৃত ঘোষণা করেন। খবর শুনে মহানগর ও বিএনপি নেতারা সেখানে উপস্থিত হন।
 
জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, দিদারুল ইসলাম বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে ডুমুরিয়ায় দলের শূন্যতা পূরণের নয়। আমরা তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলে তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Районные новости মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 22 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Районные новости গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 30 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Районные новости কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 32 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Районные новости কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 62 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Районные новости সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 117 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Районные новости পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 70 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Районные новости ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 64 Views