সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ছবি: সংগৃহীত
****

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, "জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সৃষ্টি করেছে। তাই গণভোটের গণরায়কে সম্মান জানাতে হবে। ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"

​শহর জামায়াতের আমির আব্দুল লতিফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মাদ শহীদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং কেন্দ্র নিয়ন্ত্রিত শহর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান।

​সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দরগা রোড থেকে শুরু হয়ে মুজিব সড়ক ও চৌরাস্তা অতিক্রম করে শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

没有找到评论


News Card Generator