সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

****
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, "জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সৃষ্টি করেছে। তাই গণভোটের গণরায়কে সম্মান জানাতে হবে। ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"

​শহর জামায়াতের আমির আব্দুল লতিফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মাদ শহীদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং কেন্দ্র নিয়ন্ত্রিত শহর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান।

​সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দরগা রোড থেকে শুরু হয়ে মুজিব সড়ক ও চৌরাস্তা অতিক্রম করে শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 40 ভিউ নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 80 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 56 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 53 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 ভিউ