পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু মারিয়া আক্তার প্রিতীর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু মারিয়া আক্তার প্রিতীর..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু মারিয়া আক্তার প্রিতীর..
পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু মারিয়া আক্তার প্রিতীর..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার সদর এলাকার ..

নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার সদর এলাকার থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার প্রিতী উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। এ সময় তার বাবা রাস্তার দক্ষিণ পাশে শিশুটিকে রেখে উত্তর পাশের একটি দোকানে যান। একপর্যায়ে মারিয়া হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator