নিহতদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০) এর পরিচয় পাওয়া গেছে। নিহত অপর তিনজনের মধ্যে পিকআপের চালক, হেলপার ও আরও এক মাছ ব্যবসায়ী রয়েছেন।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে মাছ বিক্রি করে নওগাঁ থেকে ফেরার পথে পিকআপটি কাজিপাড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেন। নিহতদের মধ্যে লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।