শ্যামনগরে মোবাইল কোর্টে এক মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি

শ্যামনগরে মোবাইল কোর্টে এক মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ সরদারপাড়ায় মঙ্গলবার(৮ এপ্রিল )বিকালে  এক অসাধু  মধু চাষিকে মোবাইল কোর্টে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ..
Eidok-এ শেয়ার
শ্যামনগরে মোবাইল কোর্টে এক মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

শ্যামনগরে মোবাইল কোর্টে এক মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ সরদারপাড়ায় মঙ্গলবার(৮ এপ্রিল )বিকালে  এক অসাধু  মধু চাষিকে মোবাইল কোর্টে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলার সুন্দরবন সংলগ্ন ইউনিয়ন মুন্সিগঞ্জ সরদারপাড়া এলাকায় বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধ উপায়ে চিনি ব্যবহারের কারণে মোস্তফা মল্লিক নামেএক মধু চাষিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।  এসময় সাতক্ষীরারেঞ্জের আওতায় বন বিভাগ কদমতলা ষ্টেশন কর্মকর্তা সোলায়মান কবীর, শ্যামনগর থানার পুলিশসদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন। 

মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি এবিষয়ে বলেন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু মধু চাষিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   তিনি আরও বলেন আমাদের সুন্দরবনের মধু আমাদের ঐতিহ্য,  আমাদের পরিচয়। আমরা কখনোই চাইবো না আমাদের এই ঐতিহ্যকে কলুষিত করতে। কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে আমরা শ্যামনগরবাসী এই শিল্পকে ধ্বংস হতে দিতে পারি না।  ভেজাল মধু বন্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান। পাশাপাশি শ্যামনগরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন  রুখে দিতে এই অপপ্রয়াসকে।

ছবি- শ্যামনগরে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।  

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ