গোলাপগঞ্জে এনসিপির বহরে হামলা: সম্পৃক্ততা অস্বীকার করে ছাত্রদলের স্পষ্ট বার্তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গোলাপগঞ্জে এনসিপির বহরে হামলা: সম্পৃক্ততা অস্বীকার করে ছাত্রদলের স্পষ্ট বার্তা..

এম এ মালেক avatar   
এম এ মালেক
গোলাপগঞ্জে এনসিপির বহরে হামলা: সম্পৃক্ততা অস্বীকার করে ছাত্রদলের স্পষ্ট বার্তা..
গোলাপগঞ্জে এনসিপির বহরে হামলা: সম্পৃক্ততা অস্বীকার করে ছাত্রদলের স্পষ্ট বার্তা..
ছবি: সংগৃহীত

****

বিশেষ প্রতিনিধি, গোলাপগঞ্জ:

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শহীদ ৭টি পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে ফেরার পথে কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​ঘটনার পরপরই কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ সরাসরি অভিযোগ করে বলেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলার সাথে সম্পৃক্ত।

​তবে এনসিপির উত্থাপিত এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ।

​এক বিবৃতিতে তিনি জানান, "গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে উপজেলা ছাত্রদলের দূরতম কোনো সম্পর্ক নেই। এনসিপি নেতৃবৃন্দের অবস্থানকালে আমাদের নেতা-কর্মীরা সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।"

​ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তানজিম আহাদ আরও বলেন, "একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের ওপর দায় চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল সর্বদা শান্তিপূ্র্ণ ও সহনশীল রাজনীতির চর্চা করে আসছে।"

​এদিকে, গাড়ি বহরে হামলার ঘটনা এবং ছাত্রদলের এমন পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

Ingen kommentarer fundet


News Card Generator