কালাইয়ে জুলাই শহীদ রিতার কবর জিয়ারতে প্রতিমন্ত্রী আব্দুল বারী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে জুলাই শহীদ রিতার কবর জিয়ারতে প্রতিমন্ত্রী আব্দুল বারী..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে জুলাই শহীদ রিতার কবর জিয়ারতে প্রতিমন্ত্রী আব্দুল বারী..
কালাইয়ে জুলাই শহীদ রিতার কবর জিয়ারতে প্রতিমন্ত্রী আব্দুল বারী..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে জুলাই শহীদ রিতার কবর জিয়ারতে প্রতিমন্ত্রী আব্দুল বারী

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী রিতা আক্তারের কবর জিয়ারত করেছেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী (এমপি)। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, শহীদ রিতা আক্তারের পরিবারের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রিতা আক্তার। আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাঁর মরদেহ গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে এনে দাফন করা হয়। রিতা আক্তার ঢাকার দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

Inga kommentarer hittades


News Card Generator