ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটি এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রনি নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজনের সঙ্গে নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে নদীর তীরে ছাগল চরাতে থাকা এক নারী বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।
খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করলেও নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাননি। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবককে উদ্ধারে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0