নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও গণমিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও গণমিছিল..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও গণমিছিল..
নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও গণমিছিল..
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় দ্রুত উপজেলা প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কান্দিপাড়া-সংলগ্ন নয়াবাড়ি মৌজায় আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত আটটি ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন করতে হবে। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল আদালতে মামলা দায়ের এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়িয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার বাস্তবায়ন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। প্রশাসনিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গেজেট অনুযায়ী দ্রুত উপজেলা কার্যক্রম শুরু করা জরুরি। একই সঙ্গে বর্তমান পাগলা থানার নাম পরিবর্তন করে 'দক্ষিণ গফরগাঁও থানা' নামকরণেরও দাবি জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা "গেজেট যেখানে, উপজেলা সেখানেই", "সরকার নির্ধারিত স্থানেই উপজেলা গড়তে হবে", "উন্নয়ন বাধাগ্রস্ত করা চলবে না"সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে একই দিন সকালে প্রস্তাবিত উপজেলা সদর দপ্তরের স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রস্তাবিত স্থান সম্পর্কে তাদের মতামত গ্রহণ করেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator