নবাবগঞ্জে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী… | আই নিউজ বিডি

নবাবগঞ্জে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী ডা: জাহিদ..

Md Osman ali avatar   
Md Osman ali
নবাবগঞ্জে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী ডা: জাহিদ..
নবাবগঞ্জে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী ডা: জাহিদ..
ছবি: সংগৃহীত
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে শুরু হলো ৩ দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ..

আর কে ওসমান আলী নবাবগঞ্জ দিনাজপুর।

 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে শুরু হলো ৩ দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। 

শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এ ছাড়াও তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Md Osman ali
Md Osman ali 3 months ago
Nawab ganj
0 0 जवाब
और दिखाओ


News Card Generator