কেন্দুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেন্দুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
কেন্দুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 
কেন্দুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 
ছবি: সংগৃহীত
কেন্দুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা    আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি    নেত্রকোনার  কেন্দুয়ায় বৃহস্পতিবার ( ৩০ জুলাই)  বিকাল ৪টায় পাইক..
কেন্দুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 
 
আশরাফ গোলাপ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 
 
নেত্রকোনার  কেন্দুয়ায় বৃহস্পতিবার ( ৩০ জুলাই)  বিকাল ৪টায় পাইকুড়া ইউনিয়নের মিরের বাজারে সহকারী কমিশনার (ভূমি) কেন্দুয়া কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইটি গুদামঘরে রক্ষিত বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। এসময় ধৃত ব্যবসায়ীকে 'বালাইনাশক আইন ২০১৮' অনুসারে ১,০০,০০০৳ (এক লক্ষ টাকা) জরিমানা  করা হয়। 
কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তার অভিযোগ দাখিলের প্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অভিযানের সময় প্রায় ২০০বস্তা সার তৈরির কাচামাল ও সরঞ্জামাদিসহ ১০বস্তা নকল কীটনাশক জব্দ করা হয়। জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। 
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরী জানান,জনগণের স্বার্থবিরোধী এই বেআইনি কাজে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হওয়ায় এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
আশরাফ গোলাপ
৩১/০৭/২০২৬
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator