নেত্রকোনায় পানিতে ডুবে  শিক্ষার্থীর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনায় পানিতে ডুবে  শিক্ষার্থীর মৃত্যু

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
নেত্রকোনায় পানিতে ডুবে  শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনায় পানিতে ডুবে  শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (১২) নামের এক শিশুর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনায় পানিতে ডুবে  শিক্ষার্থীর মৃত্যু 

আশরাফ গোলাপ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

 নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (১২) নামের এক শিশুর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু লামিয়া আক্তার (১২) উপজেলার ৩ নম্বর তেতুলিয়া ইউনিয়নের নোয়াগাঁও (ধুলিয়া) গ্রামের মোহাম্মদ বিদ্যা মিয়ার মেয়ে। লামিয়া আক্তার স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশু লামিয়া আক্তারের চাচা শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে পুকুরে গোসল করতে যায় লামিয়া আক্তার। খুঁজাখুঁজির এক পর্যায়ে আমারা পুকুরে গিয়ে দেখি লামিয়া পানিতে ভাসমান অবস্থায়। সাঁতার না জানার কারনে পুকুরের পানিতে ডুবে যায়। পরে লামিয়াকে দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

স্থানীয় সূত্রে, লামিয়া আক্তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। শিশুটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখার পর গ্রামের লোকজন শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে শিশু লামিয়া আক্তারের লাশ গ্রামের বাড়ি ধুইলিয়া গ্রামে নিয়ে আসা হয়। এবং দাফন সম্পূর্ণ করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, দুপুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আশরাফ গোলাপ 

৩১/০৭/২০২৬

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator