যুক্তরাষ্ট্র সফরে প্রাক-মৌসুমের দ্বিতীয় প্রীতি ম্যাচে সান্ডারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিডস ইউনাইটেড নিউ জার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন ক্লাবের প্রধান কোচ ড্যানিয়েল ফারকে প্রাক-মৌসুমের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি
সান্ডারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে সাদা জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন নতুন সংযোজন তারিক মুহারেমোভিচ রেক্সহ্যামের বিরুদ্ধে আগের ম্যাচের মতো গোলপোস্ট সামলানোর দায়িত্বে বহাল রয়েছেন অ্যালেক্স কেয়ার্নস রক্ষণে মুহারেমোভিচের সঙ্গে রয়েছেন অধিনায়ক জো রোডন, জেডেন বোগল, সেবাস্টিয়ান বোর্নৌ এবং গ্যাব্রিয়েল গুডমুন্ডসন
মাঝমাঠে অভিজ্ঞ শন লংস্টাফের সঙ্গে জুটি বেঁধেছেন আও তানাকা পাশাপাশি রেক্সহ্যামের বিপক্ষে আগের ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে একাদশে নিজের স্থান ধরে রেখেছেন ১৭ বছর বয়সী তরুণ প্রতিভা কালাম মিলস আক্রমণভাগে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন হ্যারি উইলসন, যিনি মূল ফরোয়ার্ড লুকাস এনমেচার সঙ্গে আক্রমণ পরিচালনা করবেন
একাদশের পাশাপাশি শক্তিশালী বিকল্প বেঞ্চ গঠন করেছেন ফারকে বদলি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন আম্পাদু, ড্যানিয়েল জেমস, পিরো, স্টাক, জাস্টিন ও এনোনটোর মতো প্রথম সারির ফুটবলাররা এ ছাড়া রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে মাহাদী ও ওমবাংয়ের মতো তরুণ দুই গোলরক্ষককেও নতুন মৌসুমের দল গুছিয়ে নিতে পুরো শক্তির স্কোয়াড যাচাই করে দেখছে লিডস টিম ম্যানেজমেন্ট