কার্লোস এসপিকে দলে ভিড়াতে দৌড়ে রিয়াল মাদ্রিদ, রেস থেকে ছিটকে গেল লাৎসিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কার্লোস এসপিকে দলে ভিড়াতে দৌড়ে রিয়াল মাদ্রিদ, রেস থেকে ছিটকে গেল লাৎসিও

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
কার্লোস এসপিকে দলে ভিড়াতে দৌড়ে রিয়াল মাদ্রিদ, রেস থেকে ছিটকে গেল লাৎসিও
কার্লোস এসপিকে দলে ভিড়াতে দৌড়ে রিয়াল মাদ্রিদ, রেস থেকে ছিটকে গেল লাৎসিও
ছবি: সংগৃহীত
লেভান্তের তরুণ স্ট্রাইকার কার্লোস এসপিকে কিনতে লড়াইয়ে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই পদক্ষেপে ট্রান্সফার রেস থেকে ছিটকে পড়েছে ইতালিয়ান ক্লাব লাৎসিও। রিয়ালের এই চমকপ্রদ সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে?

লেভান্তের তরুণ স্ট্রাইকার কার্লোস এসপিকে দলে ভেড়াতে চমকপ্রদভাবে দলবদল লড়াইয়ে যোগ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যের ভিত্তিতে ‘ক্যালসিওমার্কেট ডট কম’ জানিয়েছে, রিয়ালের এই হঠাৎ আগ্রহের কারণে ইতালিয়ান ক্লাব লাৎসিওর এই উদীয়মান ফরোয়ার্ডকে পাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে

রিয়াল মাদ্রিদ মূলত তাদের তরুণ স্ট্রাইকার গনজালো গার্সিয়ার সম্ভাব্য বিকল্প হিসেবে কার্লোস এসপিকে বিবেচনা করছে খবরে বলা হয়েছে, গার্সিয়া তার সাবেক কোচ আলভারো আরবেলোয়ার পথ ধরে ইংলিশ ক্লাব ফুলহামে যোগ দিতে যাচ্ছেন গার্সিয়ার সম্ভাব্য প্রস্থানে নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করতেই লেভান্তের এই তরুণ তারকার দিকে নজর দিয়েছে ক্লাবটি

অন্যদিকে, জেন্নারো গাত্তুসোর অধীনে থাকা ইতালিয়ান ক্লাব লাৎসিও বেশ কিছুদিন ধরেই এসপিকে নজরদারিতে রেখেছিল তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর তীব্র আগ্রহ এবং শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের শক্ত অবস্থানের কারণে আর্থিক লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা ফলে বাধ্য হয়ে কয়েক দিন আগেই এই দৌড় থেকে পিছু হটতে হয় ইতালির ক্লাবটিকে

তরুণ এই স্ট্রাইকারের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের প্রধান কারণ তার সাম্প্রতিক পারফরম্যান্স ও আকর্ষণীয় রিলিজ ক্লজ গত মৌসুমে লা লিগায় ২৫ ম্যাচে ১১টি গোল করার পাশাপাশি কোপা দেল রে-তে ২ ম্যাচে ২টি গোল করেছেন এসপি তার চুক্তিতে মাত্র ২৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে, যা স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়ালের জন্য অত্যন্ত সাশ্রয়ী এবং সহজেই পরিশোধযোগ্য

প্রিমিয়ার লিগের দলগুলোকে পেছনে ফেলে এসপির সই দ্রুত নিশ্চিত করাই এখন রিয়ালের মূল লক্ষ্য অন্যদিকে, এসপিকে হাতছাড়া করার পর লাৎসিও তাদের নজর অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে এসি মিলানে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকা সান্তিাগো হিমেনেজকে দলে ভেড়াতে বর্তমানে চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ক্লাবটি

Nenhum comentário encontrado


News Card Generator