রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ও গুরুতর আহত ২ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ও গুরুতর আহত ২

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ও গুরুতর আহত ২
রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ও গুরুতর আহত ২
ছবি: সংগৃহীত
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের..
মৃত্যুর সড়কে পরিণত কাপ্তাই রোড, ২৪ ঘণ্টায় প্রাণহানি ও গুরুতর আহত ২
 
নেজাম উদ্দীন-রাঙ্গুনিয়া
 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ইউনুসিয়া মাদ্রাসার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন বনগ্রাম এলাকার জসিমের ছেলে মো. আবচার (৩৫) এবং হাফেজপাড়া এলাকার খুরশেদের ছেলে মিনহাজ (২৫)। তাঁদের মধ্যে আবচারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। মিনহাজ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর মাত্র একদিন আগে, বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে একই কাপ্তাই সড়কে গাছবাহী একটি নসিমনের ধাক্কায় পথচারী নুরুল হক প্রকাশ কালাচাঁন (৫৩) গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি মরিয়মনগর ইউনিয়নের মৌলবীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কাপ্তাই সড়কে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল, কিছু চালকের অসচেতনতা, ট্রাফিক নিয়ম অমান্য এবং পথচারীদের অসতর্কতা, নাম্বারবিহীন গাড়ী —সব মিলিয়ে সড়কটি এখন যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, গতি নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Nenhum comentário encontrado


News Card Generator