জার্মানির টেগারনসিতে বায়ার্ন মিউনিখের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প মানেই যেন বিশেষ এক সামাজিক উৎসব ও ঐতিহ্য তবে এবার সেই বহু বছরের পুরনো প্রথায় ছেদ টানল জার্মান চ্যাম্পিয়নরা প্রতি বছরের মতো এবার আর ক্লাবের অনারারি প্রেসিডেন্ট ও অভিভাবক উলি হোয়েনেসের আমন্ত্রণে তার বাড উইসি-র বাসভবনে ঐতিহ্যবাহী বার্বিকিউ নৈশভোজে অংশ নিচ্ছে না বায়ার্ন মিউনিখের মূল দল
বায়ার্নের স্পোর্টস ডিরেক্টর ম্যাক্স এবার্ল স্থানীয় গণমাধ্যম ‘আবেন্ডসাইতুং মিউনিখ’-কে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মূলত সময়ের চরম স্বল্পতার কারণেই এবার ৭৪ বছর বয়সী এই ক্লাব কিংবদন্তির সাথে সান্ধ্যকালীন সাক্ষাৎ বাতিল করা হয়েছে ২৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য এই প্রশিক্ষণ ক্যাম্পটির আয়োজন করা হয়েছে এই সংক্ষিপ্ত পর্ব শেষে আগামী শনিবার দলটি ‘আউডি সামার ট্যুর’-এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবে
কেবল হোয়েনেসের সান্ধ্যভোজ মিস করাই নয়, চলতি গ্রীষ্মে আবাসন ব্যবস্থার ক্ষেত্রেও নতুনত্ব এনেছে বায়ার্ন বিগত বেশ কয়েকটি মৌসুমে ‘সিহোটেল উবারফাট’-এ অবস্থান করলেও, এবারই প্রথম আধুনিক ও বিলাসবহুল ৫-তারকা ‘পার্কহোটেল এগারনার হফ’-এ উঠেছে পুরো দল তবে হোয়েনেসের সাথে বার্বিকিউ না হলেও, নতুন মৌসুমের রণকৌশল সাজাতে প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি ‘বুসি বেবি’ হোটেলের ছাদে তার কোচিং ও সাপোর্ট স্টাফদের নিয়ে আলাদা একটি নৈশভোজের আয়োজন করেন
টেগারনসি ক্যাম্পের সমাপনী হিসেবে বায়ার্ন মিউনিখ স্থানীয় ক্লাব এফসি রটাক-এগারনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে এরপরই এশিয়ার পথে উড়াল দেবে বায়ার্ন বহর, যেখানে আগামী ৪ আগস্ট জোজু এসকে এফসি এবং ৭ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তারা সবশেষে আগামী ২২ আগস্ট বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জমজমাট সুপারকাপ লড়াই দিয়ে বায়ার্নের নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে