৫০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের দুই তরুণ তারকাকে দলে ভিড়াচ্ছে ফুলহ্যাম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৫০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের দুই তরুণ তারকাকে দলে ভিড়াচ্ছে ফুলহ্যাম

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
৫০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের দুই তরুণ তারকাকে দলে ভিড়াচ্ছে ফুলহ্যাম
৫০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের দুই তরুণ তারকাকে দলে ভিড়াচ্ছে ফুলহ্যাম
ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে দুই উদীয়মান তারকা গঞ্জালো গার্সিয়া ও পালাসিওসকে ৫০ মিলিয়ন ইউরোতে কিনে নিচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম। দলবদলের এই চমকপ্রদ চুক্তির বিস্তারিত জানতে পড়ুন।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলোয়াড় বিক্রির নতুন প্রক্রিয়া শুরু হয়েছে ক্লাবটির নিজস্ব যুব একাডেমি ‘লা ফেব্রিকা’র দুই উদীয়মান ফুটবলার গঞ্জালো গার্সিয়া ও সিজার পালাসিওসকে দলে ভেড়াতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম দুই খেলোয়াড়ের দলবদল থেকে রিয়াল মাদ্রিদের কোষে জমা হতে যাচ্ছে প্রায় ৫০ মিলিয়ন ইউরো

চুক্তির শর্ত অনুযায়ী, গঞ্জালো গার্সিয়ার ৭০ শতাংশ স্বত্ব ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নিচ্ছে ফুলহ্যাম তার ক্ষেত্রে চুক্তিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অন্যদিকে তরুণ ফুটবলার পালাসিওসের ৭০ শতাংশ স্বত্বের জন্য ইংলিশ ক্লাবটি দিচ্ছে ৮ থেকে ১০ মিলিয়ন ইউরো পালাসিওসের চুক্তির সামান্য কিছু বিষয় বাকি থাকলেও খুব দ্রুতই তার আনুষ্ঠানিকতা শেষ হবে এর আগে ক্লাবটি নিকো পাজকে ৬০ মিলিয়ন ইউরোতে কোমো-র কাছে বিক্রি করেছিল

মূল দলে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাওয়ার লক্ষ্যেই রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গঞ্জালো পর্তুগিজ কোচ হোসে মরিনহো তার খেলার প্রশংসায় পঞ্চমুখ থাকলেও মাদ্রিদের মূল দলের আক্রমণভাগে জায়গা পাওয়া তার জন্য কঠিন ছিল দলে ইয়ান দিওমান্দে যুক্ত হওয়া এবং লিওন থেকে এন্ড্রিক ফিরে আসার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম ও ফেদে ভালভার্দেদের মতো একাধিক তারকার উপস্থিতিতে একাদশে প্রতিযোগিতা চরম রূপ নিয়েছে

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের যুব দল ‘কাস্টেলিয়া’ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন পালাসিওস প্রিমেরা আরএফইএফ-এর গ্রুপ-১ এ ১৬টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করে মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি অন্যান্য বেশ কয়েকটি প্রস্তাব থাকলেও প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের প্রস্তাবে দ্রুত সাড়া দেন তিনি এবার বিশ্বের অন্যতম সেরা লিগে নিজের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত এই তরুণ তারকা

לא נמצאו הערות


News Card Generator