বগুড়ার ‘আচারী ফুড’ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ার ‘আচারী ফুড’ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
বগুড়ার ‘আচারী ফুড’ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক
বগুড়ার ‘আচারী ফুড’ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক
ছবি: সংগৃহীত
বগুড়ার সফল নারী উদ্যোক্তা আফসানা নিরার প্রতিষ্ঠিত ‘আচারী ফুড’ পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) শহরের মালগ্রামে অবস্থিত প্রতিষ্ঠানের কারখ..

 

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. মফিজুল ইসলাম, জেলা উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন সরদার, সহকারী পরিচালক মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, আফসানা নিরার উদ্যোগ তরুণদের জন্য অনুকরণীয়। বর্তমানে ‘আচারী ফুড’-এর গরুর মাংসের আচার দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে।

আফসানা নিরা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহযোগিতাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। কর্মকর্তাদের এই সফর তাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

Walang nakitang komento


News Card Generator