ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩০০ মিলিয়ন ডলারের বেশি ব্র্যান্ড ভ্যালু অর্জনের নতুন রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মার্কিনভিত্তিক বৈশ্বিক বিনিয়োগকারী ব্যাংক 'হুলিহান লোকি'-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আরসিবির ব্র্যান্ড ভ্যালু ৩১২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত এক বছরে টুর্নামেন্টটির সার্বিক ব্যবসায়িক মূল্যও ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা টানা দ্বিতীয় বছরের মতো দ্বিগুণ অঙ্কের প্রবৃদ্ধি নির্দেশ করে
২০২৫ এবং ২০২৬ সালে টানা দুইবার আইপিএল শিরোপা জেতা আরসিবির ব্র্যান্ড ভ্যালু গত বছরের ২৬৯ মিলিয়ন ডলার থেকে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে চার মাস আগে ব্লেকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ১.৭৮ বিলিয়ন ডলার মূল্যায়নে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা লাভ করে আরসিবির সহ-মালিক ও টাইমস ইন্টারনেটের চেয়ারম্যান সত্যন গজওয়ানি জানিয়েছেন, ভক্তদের অবিশ্বাস্য সমর্থন ও যোগাযোগই আরসিবিকে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে একটি বিশেষ সুযোগ ও অনন্য উচ্চতায় নিয়ে গেছে
হুলিহান লোকির তালিকায় আরসিবির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ২৬৪ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৯.১%) তালিকার তৃতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু ৭.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ মিলিয়ন ডলারে এছাড়া ৩.৮ শতাংশ প্রবৃদ্ধিসহ ২৪৪ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস
অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ১৬৮ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদ এবং ১৬১ মিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস ১৫৮ মিলিয়ন ডলার নিয়ে সপ্তম স্থানে থাকা পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়া জানান, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখন আর কেবল বছরে দুই মাসের ক্রিকেট দল হিসেবে দেখা হয় না, বরং এগুলোকে দীর্ঘমেয়াদি ক্রীড়া ও বিনোদন ব্যবসা হিসেবে গণ্য করা হচ্ছে এছাড়া ১৫৭ মিলিয়ন ডলার নিয়ে অষ্টম স্থানে গুজরাট টাইটান্স, ১৫৬ মিলিয়ন ডলার নিয়ে নবম স্থানে দিল্লি ক্যাপিটালস এবং ১২২ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দশম স্থানে অবস্থান করছে লখনউ সুপার জায়ান্টস