ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা

​শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ ​ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে চরম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পরিবেশে চলছে পাঠদান কার্যক্রম।
Eidok-এ শেয়ার
ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা
ছবি: সংগৃহীত

​শ্রেণিকক্ষের দরজা-জানালা ও টিনশেডের বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি পড়ে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের বই-খাতা ভিজে নষ্ট হচ্ছে, অন্যদিকে আতঙ্কের মধ্য দিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষের অবকাঠামো অত্যন্ত নাজুক। জানালার কাঠ ভেঙে পড়ে আছে এবং

দরজাগুলো প্রায় অস্তিত্বহীন। এ ছাড়া চালের টিনগুলোও জরাজীর্ণ হয়ে পড়েছে। আকাশে মেঘ জমলেই শিক্ষক-শিক্ষার্থীদের মনে আতঙ্ক ভর করে। সামান্য বৃষ্টিতেই ক্লাসের ভেতরে পানি ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে নিজেদের বই-খাতা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, "বৃষ্টি হলে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। ক্লাসের বেঞ্চ ও বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। আমরা এই জরাজীর্ণ ক্লাসরুম দ্রুত মেরামত চাই।" একই কথা জানিয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষা

র্থী গুলশান আরা বলেন, "ভাঙা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে আমাদের বই-খাতা সব ভিজে যায়। বর্ষার দিনে ক্লাসে বসার মতো কোনো পরিবেশই থাকে না। এছাড়াও বিদ্যালয়ের একমাত্র টয়লেট ব্যবহার অনুপযোগী। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আমাদের স্কুলটি সংস্কারের ব্যবস্থা করুক।"​ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ কুমার বিশ্বাস জানান, "দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিদ্যালয়ের অবকাঠামো সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিয়ে আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছ

ি। নানাবিধ সমস্যার কারণে পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। দ্রুত বিদ্যালয়টির শ্রেণিকক্ষগুলো পাঠদানের উপযোগী করে মেরামত ও সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।" ​স্থানীয় অভিভাবকরাও তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এই জরাজীর্ণ ভবন সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 15 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 72 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 32 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ