শাহিন আফ্রিদির অফফর্ম ও গতি কমার আসল কারণ ফাঁস করলেন মোহাম্মদ আমির | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শাহিন আফ্রিদির অফফর্ম ও গতি কমার আসল কারণ ফাঁস করলেন মোহাম্মদ আমির

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
শাহিন আফ্রিদির অফফর্ম ও গতি কমার আসল কারণ ফাঁস করলেন মোহাম্মদ আমির
শাহিন আফ্রিদির অফফর্ম ও গতি কমার আসল কারণ ফাঁস করলেন মোহাম্মদ আমির
ছবি: সংগৃহীত
পাকিস্তান পেসার শাহিন আফ্রিদির ছন্দপতন ও গতি কমে যাওয়ার পেছনে আসল কারণ কী? ক্যারিয়ারের চরম সত্যটি এবার প্রকাশ্যে আনলেন সাবেক পেসার মোহাম্মদ আমির। কী সেই গোপন কারণ?

পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির ফর্মহীনতা ও বোলিংয়ের গতি কমে যাওয়ার মূল কারণ হিসেবে অতিরিক্ত কাজের চাপ বা 'ওয়ার্কলোড'-কে দায়ী করেছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির উইজডেনের 'দ্য স্কুপ'-এ দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, সব ফরম্যাটে বিরতিহীনভাবে খেলানোর কারণেই আফ্রিদির এই পরিণতি হয়েছে নিজের ক্যারিয়ারেও ঠিক একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান আমির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি ২০২২ সালের চোট কাটিয়ে ২০২৩ সালে মাঠে ফেরার পর থেকেই টেস্ট ফরম্যাটে সংগ্রাম করছেন এই তারকা চোট পরবর্তী ১৬ ইনিংসে ৪০.১১ গড়ে তিনি মাত্র ২৭টি উইকেট নিতে সক্ষম হয়েছেন সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ০-২ ব্যবধানে হেরে যাওয়া টেস্ট সিরিজেও তার বোলিংয়ের গতি ১২০ কিমির ঘরে নেমে এলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়

আফ্রিদির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আমির জানান, ২০২০ বা ২০২১ সালেই তিনি সংবাদমাধ্যমে সতর্ক করে বলেছিলেন যে, শাহিনকে এভাবে একটানা খেলাতে থাকলে একসময় সে গতি, ধারাবাহিকতা ও ফিটনেস হারাবে আমির আরও বলেন, শাহিন এখনও তরুণ এবং ক্যারিয়ারের শীর্ষে থাকার কথা, কিন্তু শুধুমাত্র সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাবে সে এখন ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কা খাচ্ছে

পরিসংখ্যানও আমিরের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করে টেস্ট অভিষেকের পর থেকে ২০২২ সালের জুলাইয়ের চোটের আগ পর্যন্ত শাহিন একাই রেকর্ড ৮০৯.৪ ওভার বোলিং করেছেন, যা উক্ত সময়ে পাকিস্তানের যেকোনো বোলারের জন্য সর্বোচ্চ বর্তমানে এই তারকা পেসার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি রয়্যালসের হয়ে মাঠে নেমেছেন, যেখানে তিনি ৪ ম্যাচে ১৯.১৪ গড়ে ৭টি উইকেট ঝুলিতে পুরেছেন

לא נמצאו הערות


News Card Generator