সিংড়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
সিংড়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ
সিংড়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ
ছবি: সংগৃহীত
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন 'মাছরাঙা টেলিভিশন'-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।



নাটোরের সিংড়া উপজেলার নিংগইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।"

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা মাছরাঙা টেলিভিশনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

​মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:​তাশরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা​এস. এম. রাজু আহমেদ, সভাপতি, সিংড়া মডেল প্রেসক্লাব জুলহাস কায়েম, সাধারণ সম্পাদক, সিংড়া মডেল প্রেসক্লাব হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, আইডিয়াল প্রেসক্লাব ​আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক, নিংগইন উচ্চ বিদ্যালয়

এছাড়াও নিংগইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator