ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ, সীতাকুণ্ডে ৪ ফার্মেসিকে জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ, সীতাকুণ্ডে ৪ ফার্মেসিকে জরিমানা

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ, সীতাকুণ্ডে ৪ ফার্মেসিকে জরিমানা
ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ, সীতাকুণ্ডে ৪ ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত
ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ, সীতাকুণ্ডে ৪ ফার্মেসিকে জরিমানা
ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ, সীতাকুণ্ডে ৪ ফার্মেসিকে জরিমানা
 
এম জামশেদ আলম, 
সীতাকুণ্ড প্রতিনিধি
 
চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও অবৈধ ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ফার্মেসিকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০জুলাই) সীতাকুণ্ড বাজারের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে আয়াত ফার্মেসিকে ১৫ হাজার টাকা, নুহাশ ফার্মেসিকে ২৫ হাজার টাকা, জ্যোৎস্না ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং ফারুক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন, ভেজাল ঔষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষুধ জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, “ঔষধ প্রশাসনের সহযোগিতায় সীতাকুণ্ড বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন, ভেজাল ঔষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে। এগুলো সংরক্ষণ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ঔষধ প্রশাসনের অভিযোগের ভিত্তিতে চারটি ফার্মেসিকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
کوئی تبصرہ نہیں ملا


News Card Generator