৫০০ মিলিয়ন ডলারে ‘দ্য ওয়াকিং ডেড’ ইউনিভার্সের বৈশ্বিক স্বত্ব নিল নেটফ্লিক্স | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৫০০ মিলিয়ন ডলারে ‘দ্য ওয়াকিং ডেড’ ইউনিভার্সের বৈশ্বিক স্বত্ব নিল নেটফ্লিক্স

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
৫০০ মিলিয়ন ডলারে ‘দ্য ওয়াকিং ডেড’ ইউনিভার্সের বৈশ্বিক স্বত্ব নিল নেটফ্লিক্স
৫০০ মিলিয়ন ডলারে ‘দ্য ওয়াকিং ডেড’ ইউনিভার্সের বৈশ্বিক স্বত্ব নিল নেটফ্লিক্স
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ওয়াকিং ডেড’-এর বৈশ্বিক স্ট্রিমিং স্বত্ব কিনতে ৫০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে নেটফ্লিক্স ও এএমসি। এই ঐতিহাসিক চুক্তির ফলে নতুন কোন কোন চমক আসছে দর্শকদের জন্য?

বিখ্যাত ভৌতিক ও থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ওয়াকিং ডেড’-এর বৈশ্বিক স্ট্রিমিং স্বত্ব অর্জনে একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স এবং এএমসি গ্লোবাল মিডিয়া আগামী পাঁচ বছরের জন্য সম্পাদিত এই মেগা চুক্তির আনুমানিক মূল্য প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার নতুন এই চুক্তির ফলে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের দর্শকরা ফ্র্যাঞ্চাইজিটির মূল সিরিজসহ এর সবকটি স্পিন-অফ সিরিজ দেখার সুবর্ণ সুযোগ পাবেন

চুক্তি অনুযায়ী, ‘দ্য ওয়াকিং ডেড’ ইউনিভার্সের ৩৭১টি পর্ব স্থান পাবে নেটফ্লিক্সে এর মধ্যে মূল সিরিজ ছাড়াও রয়েছে ‘ফিয়ার দ্য ওয়াকিং ডেড’, ‘ড্যারিল ডিকসন’, ‘ডেড সিটি’, ‘দ্য ওয়ানস হু লিভ’, ‘ওয়ার্ল্ড বিয়ন্ড’ এবং ‘টেলস অব দ্য ওয়াকিং ডেড’-এর মতো ৬টি জনপ্রিয় স্পিন-অফ সিরিজ আগামী বছর থেকে যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ নেটফ্লিক্সের নতুন নতুন অঞ্চলে পর্যায়ক্রমে সিরিজগুলো মুক্তি পাবে একই সাথে, এএমসি প্লাস প্ল্যাটফর্মও ২০২৭ সালের শুরুতে প্রথমবারের মতো মূল সিরিজটি সহ-একচ্ছত্র (co-exclusive) ভিত্তিতে স্ট্রিমিং করার সুবিধা পাবে

দীর্ঘদিনের এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা নেটফ্লিক্সের লাইসেন্সিং বিভাগের সহ-সভাপতি লোরি কনক্লিং জানান, প্রায় ১৫ বছর ধরে নেটফ্লিক্সে দর্শকরা ‘দ্য ওয়াকিং ডেড’ উপভোগ করছেন এবং নতুন চুক্তি বিশ্বজুড়ে এর পরিধি আরও বাড়াবে অপরদিকে, এএমসি গ্লোবাল মিডিয়ার প্রধান নির্বাহী ক্রিস্টিন ডোলান বলেন, এই চুক্তির মাধ্যমে ভক্তদের জন্য পুরো ‘ওয়াকিং ডেড ইউনিভার্স’ এক ছাদের নিচে চলে আসবে, যা ব্র্যান্ডটিকে বিশ্বজুড়ে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে

বৃহস্পতিবার সকালে নিজেদের ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের সময় এএমসি মিডিয়া আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয় প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির নেট আয় ৯ শতাংশ কমে ৫৪৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং পরিচালন আয় নেমেছে ১৬ মিলিয়ন ডলারে তবে নেটফ্লিক্সের এই মেগা চুক্তি ছাড়াও ইউটিউব ও কমকাস্টের সঙ্গে নতুন পরিবেশনা চুক্তির সুবাদে আগামী দিনগুলোতে রাজস্ব বৃদ্ধির আশা করছে প্রতিষ্ঠানটি বর্তমানে এএমসির মোট দেশীয় আয়ের এক-তৃতীয়াংশের বেশি আসছে তাদের বিভিন্ন স্ট্রিমিং সেবা থেকে

לא נמצאו הערות


News Card Generator