এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হলেন সাকিব আল হাসান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হলেন সাকিব আল হাসান
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হলেন সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত
এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ১৬ সদস্যের দলে সাকিবের ডেপুটি কে এবং কবে মাঠে নামছে বাংলাদেশ?

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবার এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া ‘এশিয়ান লিজেন্ডস লিগ’-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্স দলকে নেতৃত্ব দেবেন সাবেক এই টাইগার অধিনায়ক

এশিয়ান লিজেন্ডস লিগের অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয় এই টুর্নামেন্টে অধিনায়ক সাকিবের সহকারী বা ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন অলক কাপালি এশিয়ার শীর্ষ তারকাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে দলগুলো হলো—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স

জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস আগামী ৩১ জুলাই ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ৮ আগস্ট কোয়ালিফায়ার-১ এবং ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ অনুষ্ঠিত হবে এরপর ১০ আগস্ট মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের টেলিভিশন দর্শকদের জন্য টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক, যাদের সঙ্গে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষের

コメントがありません


News Card Generator