নাটোরের লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাটোরের লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
নাটোরের লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নাটোরের লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে যৌতুক নিরোধ আইনের মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, যৌতুক নিরোধ আইনের একটি মামলায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আসামি সুমন আলী (৩২), পিতা- মতলু আলী, গ্রাম- ওয়ালিয়া, থানা- লালপুর, জেলা- নাটোরকে এক বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই ২০২৬ রাত ১টা ৪৫ মিনিটে লালপুর থানার এএসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ালিয়া গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ জুলাই ২০২৬ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানায়, আদালতের রায় বাস্তবায়ন এবং পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে এএসআই মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত তৎপরতায় সাজাপ্রাপ্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator