বিশ্বকাপ ফাইনালের রেফারি: অবসরের পর মেসিকে নিয়ে যা বললেন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিশ্বকাপ ফাইনালের রেফারি: অবসরের পর মেসিকে নিয়ে যা বললেন

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
বিশ্বকাপ ফাইনালের রেফারি: অবসরের পর মেসিকে নিয়ে যা বললেন
বিশ্বকাপ ফাইনালের রেফারি: অবসরের পর মেসিকে নিয়ে যা বললেন
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার পরই অবসরের ঘোষণা দেওয়া স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ এবার মুখ খুললেন। লিওনেল মেসির সঙ্গে মাঠের আলাপ এবং আধুনিক ফুটবলে ভিএআর-এর প্রয়োজনীয়তা নিয়ে জানালেন গুরুত্বপূর্ণ মতামত।

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল পরিচালনার পরই অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসা স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন ফাইনাল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা, রেফারিং নিয়ে সমালোচনার প্রতিক্রিয়া, লিওনেল মেসির সঙ্গে মাঠের সংক্ষিপ্ত আলাপ এবং আধুনিক ফুটবলে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি নিজের মতামত ব্যক্ত করেছেন

স্লোভেনিয়ার সংবাদমাধ্যম স্পোর্ট–কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনচিচ জানান, বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার খবর প্রথমে তাকে বিস্মিত করেছিল তিনি বলেন, "শুরুতে এটি আমার জন্য ছিল একটি বড় ধাক্কা এরপর আমি গর্ব অনুভব করি, কারণ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে আমরা স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলাম" তবে সেই গর্বের পাশাপাশি বিশাল দায়িত্বও অনুভব করেছিলেন বলে জানান তিনি ফিফা রেফারিজ কমিটি এবং পিয়েরলুইজি কলিনার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "একই সঙ্গে বুঝেছিলাম, এই আস্থার মর্যাদা রাখতে হবে এবং ম্যাচটি সফলভাবে শেষ করাই ছিল আমাদের সবচেয়ে বড় দায়িত্ব"

ফাইনালের প্রস্তুতির বিষয়ে ভিনচিচ বলেন, সহকারী রেফারি তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচকে নিয়ে তিনি দুই দলের খেলোয়াড়দের খেলার ধরণ, আচরণ এবং সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছিলেন তিনি বলেন, "আমরা খেলোয়াড়দের বৈশিষ্ট্য, খেলা থামলে তাদের প্রতিক্রিয়া এবং খেলার ধরন নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম তবে কোনো ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত হওয়া সম্ভব নয় প্রতিটি ম্যাচই আলাদা" তিনি আরও যোগ করেন, বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনার মানসিক চাপ ছিল বিশাল, যেখানে একজন রেফারির পুরো ক্যারিয়ার যেন একটি ম্যাচের ওপর নির্ভর করে

নিজের পারফরম্যান্স নিয়ে ভিনচিচের মূল্যায়ন হলো, ম্যাচ শেষে রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক না হওয়াই তাদের সফলতার প্রমাণ তিনি বিশ্বাস করেন, তারা সঠিকভাবেই ম্যাচ পরিচালনা করেছেন দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করায় তার সহকারী কর্মকর্তারা পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছিলেন এবং তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না বলেও তিনি উল্লেখ করেন

সাক্ষাৎকারে লিওনেল মেসির সঙ্গে ফাইনালে হওয়া কথোপকথনের বিষয়ে প্রশ্ন করা হলে, ভিনচিচ সেই আলোচনা প্রকাশ করতে রাজি হননি তবে তিনি বলেন, "সেই কথোপকথন মাঠেই রেখে দিতে চাই তবে এটুকু বলতে পারি, মেসি অত্যন্ত ক্রীড়াসুলভ আচরণ করেছে" আধুনিক ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিরও জোরালো সমর্থন জানান এই সাবেক রেফারি তার মতে, খেলার গতি এতটাই বেড়েছে যে প্রযুক্তির সহায়তা ছাড়া নির্ভুল সিদ্ধান্ত নেওয়া কঠিন তিনি বলেন, "ভিডিও দেখে ভুল সিদ্ধান্ত সংশোধন করা যায় বর্তমান ফুটবলের গতিতে সবকিছু খালি চোখে দেখা সম্ভব নয় প্রযুক্তির সহায়তা ছাড়া এখন রেফারিং করার কথা আমি কল্পনাও করতে পারি না"

Ingen kommentarer fundet


News Card Generator