স্ট্রিট ফুডের স্বাস্থ্যঝুঁকি ও আইনি তদারকি নিশ্চিতকরণে ১৫ আগস্ট… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

স্ট্রিট ফুডের স্বাস্থ্যঝুঁকি ও আইনি তদারকি নিশ্চিতকরণে ১৫ আগস্ট চট্টগ্রামে সেমিনার

চট্টগ্রাম প্রতিনিধি: জনস্বাস্থ্যের সুরক্ষা এবং ভাসমান খাবারের দোকান (স্ট্রিট ফুড) নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও হাইজেনিক উপায়ে পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ...
Eidok-এ শেয়ার
স্ট্রিট ফুডের স্বাস্থ্যঝুঁকি ও আইনি তদারকি নিশ্চিতকরণে ১৫ আগস্ট চট্টগ্রামে সেমিনার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: জনস্বাস্থ্যের সুরক্ষা এবং ভাসমান খাবারের দোকান (স্ট্রিট ফুড) নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও হাইজেনিক উপায়ে পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আগামী ১৫ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী হলরুমে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হব

ে। সেমিনারের প্রস্তুতির অংশ হিসেবে আজ একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্ট্রিট ফুডের মানোন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং এ খাতে কার্যকর আইনি তদারকি জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং চ

ট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ড. সেখ ফজলে রাব্বি। তারা নিরাপদ পথখাবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের মতে, স্ট্রিট ফুডকে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসন, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্

যেই সেমিনারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ সকলকে আগামী ১৫ আগস্টের সেমিনারে উপস্থিত থেকে নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় গঠনমূলক মতামত প্রদানের আহ্বান জানিয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Районные новости খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 21 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Районные новости ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Районные новости ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Районные новости সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Районные новости চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Районные новости চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Районные новости চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 Views