ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উপহার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উপহার

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উপহার
ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উপহার
ছবি: সংগৃহীত
বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি তানভীর আহমেদ আনারুল ব্যক্তিগত উদ্যোগে এ ফিল্টারটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১২১নং দক্ষিণ ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তায় বিদ্যালয়ে একটি পানি বিশুদ্ধকরণ ওয়াটার পিউরিফায়ার ফিল্টার উপহার দেওয়া হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি তানভীর আহমেদ আনারুল ব্যক্তিগত উদ্যোগে এ ফিল্টারটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতি তানভীর আহমেদ আনারুল বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ পানির কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে নবনির্বাচিত সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই পানি বিশুদ্ধকরণ ফিল্টারের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও বিশুদ্ধ পানীয় পানি পাবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator