প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন: মির্জা ফখরুল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন: মির্জা ফখরুল

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আচরণগত সংস্কৃতির পরিবর্তন আনছেন। তিনি তরুণদের মধ্যে পরিবর্তনের আশা জাগাচ্ছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই পরবর্তী দেশ গঠনে সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন তিনি নতুন করে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতির পরিবর্তনেরও চেষ্টা করছেন বলে জানিয়েছেন

আজ ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্লিন সিটি গড়তে নিজে ডাস্টবিনে ময়লা ফেলতে বলেন এবং সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন তিনি তরুণদের মধ্যে পরিবর্তনের আশা জাগিয়ে তুলছেন

মন্ত্রী কিছুটা আক্ষেপের সুরে বলেন, জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে গত ৫ মাসে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশ ও সমাজ গড়তে পরিবর্তনকে ধারণ করে চলছেন তিনি আরও বলেন, অনেকেই যারা ঘুষ খেতেন, দুর্নীতি করতেন ও সুযোগের ব্যবহার করতেন তারা ফ্যাসিস্ট থেকে ভোল পাল্টে জুলাইয়ের পরিবর্তনে এসে সুবিধা নিচ্ছেন, যা দুঃখজনক এ সব সংস্কৃতি বদলের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল বলেন, ১৯৪৭ সাল থেকে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রাণ দিতে হয়েছে ক্ষুদিরাম বসু ও প্রীতিলতাসহ অসংখ্য প্রাণের বিনিময়ে বারবার দেশ ভাগ হলেও কাক্সিক্ষত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি তিনি বলেন, ১৯৭১ সালের পর আবার ২০২৪ এসে অসংখ্য প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করা হয়েছে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে ভোগবাদী আচরণের পরিবর্তনের কথাও বলেন মন্ত্রী তিনি আরও বলেন, ২৪-এ এসে তরুণরা আন্দোলনে নেমে এসেছে নিজেদের প্রাণ দিয়ে এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে আবার সেই আগের সমাজে ফিরে গেলে হাজারো প্রাণের বলিদান বৃথা হয়ে যাবে জীবন দিয়েছে যারা তাদের ত্যাগের মূল্য দিতে হবে সেই ত্যাগের চেতনাকে ধারণ করতে হবে বলেও মনে করেন মন্ত্রী

Nema komentara


News Card Generator