মুক্তাগাছায় ছাত্রদলের জুলাই যোদ্ধা শহীদ সামিদের কবর জিয়ারত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুক্তাগাছায় ছাত্রদলের জুলাই যোদ্ধা শহীদ সামিদের কবর জিয়ারত

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
মুক্তাগাছায় ছাত্রদলের জুলাই যোদ্ধা শহীদ সামিদের কবর জিয়ারত
মুক্তাগাছায় ছাত্রদলের জুলাই যোদ্ধা শহীদ সামিদের কবর জিয়ারত
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় ২৪-এর গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা শহীদ সামিদ হোসেনের কবর জিয়ারত করেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

উপজেলার মানকোন ইউনয়নে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানে পক্ষ থেকে শহীদ সামিদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নেতাকর্মীরা সামিদের কবর জিয়ারত করেন। পরে শহীদ সামিদের পিতার হাতে আর্থিক অনুদান তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল কেন্দ্রীয় সহ- সভাপতি শাকির আহমেদ।

এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজসহ মুক্তাগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ জানান,প্রধানমন্ত্রী তারেক রহমানে পক্ষ থেকে শহীদ সামিদের পরিবারের সাথে দেখা করে পরিবারের খোঁজখবর নেওয়া হয়। পরিবারটির কাছে কিছু আর্থিক সহায়তা প্রদাণ করা হয়। ভবিষ্যতেও ছাত্রদল পরিবারটির বিপদে-আপাদে পাশে থাকবে এবং খোঁজখবর রাখবে।

এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন বলেন,মুক্তাগাছায় একমাত্র জুলাই যোদ্ধা শহীদ সামিদের পরিবারের খোঁজখবর নেওয়া ছাত্রদলের নৈতিক দায়িত্ব। আগেও খোঁজখবর নেওয়া হয়েছে,ভবিষ্যতেও পরিবারটির ছায়া হিসেবে থাকবে ছাত্রদল। 

 

没有找到评论


News Card Generator