মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

রেজাউন নবী  avatar   
রেজাউন নবী
মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ
মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি

মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগকারীরা হলেন—মুকসুদপুর উপজেলার বরমপালটা গ্রামের প্রদীপ মণ্ডল এবং একই গ্রামের ত্রিনাথ পাণ্ডে।

লিখিত বক্তব্যে প্রদীপ মণ্ডল জানান, তিনি মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, “আমি উক্ত পদ থেকে আজ ৩০ জুলাই ২০২৬ ইং স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। আগামীতে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাব।”

অপরদিকে, ত্রিনাথ পাণ্ডে তার লিখিত বক্তব্যে জানান, তিনি উজানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। তিনিও একই দিনে স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বলেন, “এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। আগামীতে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাব।”

পৃথক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator