এক বছরের মাথায় ফের দখলে মুন্সিরহাট বাজারের ও বাবুরহাটে উচ্ছেদ হওয়া সরকারি জমি, বাড়ছে যানজট ও জনদুর্ভোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এক বছরের মাথায় ফের দখলে মুন্সিরহাট বাজারের ও বাবুরহাটে উচ্ছেদ হওয়া সরকারি জমি, বাড়ছে যানজট ও জনদুর্ভোগ

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
এক বছরের মাথায় ফের দখলে মুন্সিরহাট বাজারের ও বাবুরহাটে উচ্ছেদ হওয়া সরকারি জমি, বাড়ছে যানজট ও জনদুর্ভোগ
এক বছরের মাথায় ফের দখলে মুন্সিরহাট বাজারের ও বাবুরহাটে উচ্ছেদ হওয়া সরকারি জমি, বাড়ছে যানজট ও জনদুর্ভোগ
ছবি: সংগৃহীত
চাঁদপুর প্রতিনিধি: মাত্র এক বছরের ব্যবধানে আবারও দখল হয়ে যাচ্ছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা পরিষদের উচ্ছেদ করা সরকারি জমি। ২০২...

চাঁদপুর প্রতিনিধি: মাত্র এক বছরের ব্যবধানে আবারও দখল হয়ে যাচ্ছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা পরিষদের উচ্ছেদ করা সরকারি জমি। ২০২৫ সালের ২৬ আগস্ট উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সরকারি জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও বছর না পেরোতেই সেখানে নতুন করে গড়ে উঠেছে অসংখ্য ছোট-বড় ব্যবসা প্রত

িষ্ঠান। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চাঁদপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ এই বাজার দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। কিন্তু সরকারি জমি পুনরায় দখল হওয়ায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তি এবং দুর্ঘটনার ঝুঁকি। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বছরের উচ্ছেদ অভিযানে দোকান ও স্থাপনার দৃশ্য

মান অংশ ভেঙে ফেলা হলেও অনেক স্থাপনার মূল কাঠামো অক্ষত ছিল। সেই কাঠামোর ওপর ভিত্তি করেই আগের মালিকরা আবারও দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া জেলা পরিষদের খালের ওপরও গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। বাজারের অধিকাংশ বর্জ্য ওই খালে ফেলার কারণে খালটি এখন কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে। এলাকার সচেতন বাসিন্দারা জানান, প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পুনরায় সরকারি জমি

দখল হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে সরকারের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও দিন দিন বাড়ছে। তারা দ্রুত পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের মতে, দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে কেউ আর সরকারি জমি দখলের সাহস পাবে না।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator