বিখ্যাত হলিউড সিনেমা ‘ড্রাইভ’-এর কালজয়ী গান ‘নাইটকল’ খ্যাত ফরাসি ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার ক্যাভিনস্কি ৫০ বছর বয়সে মারা গেছেন তাঁর আসল নাম ভিনসেন্ট বেলোর্গে সম্প্রতি প্যারিস অলিম্পিক ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে ফরাসি ব্যান্ড 'ফিনিক্স' ও বেলজিয়ান পপ গায়িকা অ্যানজেলের সাথে পারফর্ম করে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছিলেন এই প্রখ্যাত সংগীতশিল্পী
ফরাসি সংবাদপত্র ‘লে ফিগারো’-কে দেওয়া পুলিশের এক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে বেশ কয়েক দিন ধরে তিনি তীব্র মাথা ব্যথার সমস্যায় ভুগছিলেন পরবর্তীতে এক প্রতিবেশীর খবরে জরুরি সেবা সংস্থা এসে নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে তবে প্যারিস কর্তৃপক্ষ এই মৃত্যুর তদন্ত করলেও জানিয়েছে, তাঁর বাসভবনে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি
ফরাসি জনপ্রিয় ব্যান্ড ডাফ্ট পাঙ্ক (Daft Punk)-এর প্রভাবে শুরু হওয়া ফ্রান্সের সমৃদ্ধ ইলেকট্রনিক মিউজিক ঘরানা থেকে উঠে আসা বেলোর্গে ২০১০ সালে প্রকাশ করেন তাঁর সর্বকালের সেরা হিট গান ‘নাইটকল’ ডাফ্ট পাঙ্কের সদস্য গুই-ম্যানুয়েল ডি হোমেম-ক্রিস্টোর সাথে যৌথভাবে প্রযোজিত এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ব্রাজিলীয় গায়িকা লাভফক্সক্স ২০১১ সালে অভিনেতা রায়ান গোসলিং অভিনীত 'ড্রাইভ' সিনেমায় ব্যবহারের পর গানটি আন্তর্জাতিকভাবে সাড়াজাগানো স্থান করে নেয় শুধুমাত্র স্পোটিফাইতেই গানটি ৫০ কোটির বেশি এবং ইউটিউবে ৩৫ কোটির বেশি বার শোনা হয়েছে
১৯৮০-র দশকের সিন্থ-পপ মিউজিক, ভিনটেজ ফেরারি গাড়ি এবং সানগ্লাস-বোম্বার জ্যাকেটের ফ্যাশন স্টাইল থেকেই মূলত তৈরি হয়েছিল তাঁর ‘ক্যাভিনস্কি’ চরিত্রটি ২০১৩ সালে তাঁর প্রথম কনসেপ্ট অ্যালবাম ‘আউটরান’ এবং ২০২২ সালে দ্বিতীয় অ্যালবাম ‘রিবর্ন’ মুক্তি পায় বিখ্যাত আন্তর্জাতিক পপ তারকা দ্য উইকএন্ডের সাথেও তিনি কাজ করেছেন ৮০-র দশকের ক্লাসিক সুরকে আধুনিক ইলেকট্রনিক রূপ দিয়ে তিনি বিশ্বব্যাপী স্বতন্ত্র এক অবস্থান তৈরি করেছিলেন
তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্যাভিনস্কিকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "তিনি চিরকালের জন্য ফ্রান্সের গর্বের এক উৎস হয়ে থাকবেন" এ ছাড়া ফরাসি সংস্কৃতি মন্ত্রী ক্যাথরিন পেগার্ড শ্রদ্ধা জানিয়ে বলেন, "ফ্রান্স তার অন্যতম স্বতন্ত্র এক কণ্ঠস্বরকে হারাল 'ড্রাইভ' চলচ্চিত্র থেকে শুরু করে প্যারিস অলিম্পিক—পুরো বিশ্ব তাঁর নাইটকলের সুরে মেতে উঠেছিল তাঁর মিউজিক প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকবে"
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0