কালুখালীতে অবৈধ চায়না দুয়ারী জালে পুলিশ ও আদালতের যৌথ অভিযান | আই নিউজ বিডি

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারী জালে পুলিশ ও আদালতের যৌথ অভিযান

নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার (২৯ জুল..
Eidok-এ শেয়ার
কালুখালীতে অবৈধ চায়না দুয়ারী জালে পুলিশ ও আদালতের যৌথ অভিযান
ছবি: সংগৃহীত

নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কলসতলা চর এলাকায় পুলিশ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কলসতলা চরে ফরিদ, সাঈদ, নুরুল ও রাব্ব নামে চার ব্যক্তির যৌথ পরিচালনায় একটি অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির কারখানা গড়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায় ব্যবহৃত বিপুল পরিমাণ জালের উপকরণ ও আধুনিক মেশিন উদ্ধার করে আভিযানিক দল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা কৌশলে পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ীর ১ নং আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান, সহকারী জজ ফারজানা দিবা, সহকারী জজ মেহবুবা মিসৌরী, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল এবং স্টেনো কাম কম্পিউটার অপারেটর মোঃ তোফাজ্জেল হোসেন।

অভিযান শেষে উদ্ধারকৃত সমস্ত মালামাল স্থানীয় হরিণবাড়ীয়া ঘাটে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ চায়না দুয়ারী জালের বিস্তার রোধে কালুখালীতে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 73 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 47 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views