সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে বইপড়া উৎসব।
Eidok'ta paylaş
সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত
Fotoğraf: derleme

এই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলার দরবার হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন), আবৃত্তি  সংগঠন ‘ সদরপুর কণ্ঠচয়ন’ ও ‘রিডার্স সোসাইটি’র যৌথ আয়োজনে এ বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ​আব্দুল কুদ্দুস মোল্যা। এ সময়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজীদ খান, কবি সায়ীদ হাসান, কবি আবুল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, তিন সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
বইপড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন  সুজন-সদরপুর এর সভাপতি এবং কণ্ঠচয়নের সভাপতি দৈনিক ইনকিলাব এর সদরপুর উপজেলা সংবাদদাতা কবির হোসাইন। 
​অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায় এবং একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
​আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন আগামীতে আরও বড় পরিসরে করা হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
​পরিশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়।
 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Diğer নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 87 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 128 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views